১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে গাছ লাগাতে হবে: এমপি সেলিমা আহমাদ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ৩০ ২০১৯, ০৮:২৯ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লা-২ এমপি সেলিমা আহমাদ মেরী বলেছেন, প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা যেমন ব্যাপক ও সুদূরপ্রসারী তেমনি অর্থনৈতিক উন্নয়নেও এর গুরুত্ব অপরিসীম। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বেশি বেশি করে গাছ লাগাতে হবে বলে জানান। এছাড়া এমপি সেলিমা আহমাদ (মেরী) আরো বলেন, বর্তমান সরকার দেশে সবুজায়ন বৃদ্ধিতে কাজ করছে বলে উল্লেখ করে বলেন, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক পরিমাণ বৃক্ষ রোপন করতে হবে। বৃক্ষ রোপণের অর্থনৈতিক এবং প্রাকৃতিক গুরুত্ব রয়েছে। আজ সোমবার (২৯) জুলাই তিতাস ও হোমনা দুই উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে সকাল ১০ টা এবং সাড়ে ১১ টায় প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন র‌্যালি ও বৃক্ষের চারা বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।

পরে এ উপলক্ষে দুই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হোমনা শিল্পকলা একাডেমিত ও তিতাসের পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোতাহের হোসেন উপজেলস প্রানিসম্পদ অফিসার ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম,কৃষি অফিসার (অঃ দাঃ) মো. কামরুল ইসলাম মিতু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, আ’লীগের সদস্য খন্দকার মাহবুবর প্রমুখ।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.সাজেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.কামরুল হাসান মিতু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা শওকত আলী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার,
আ’ লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূঁইয়া, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সালাউদ্দিন, সাতানী ইউপি চেয়ারম্যান মো.সামসুদ্দিন সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান, বলরামপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছা সেবক লীগের আহব্বায়ক মো. নূর নবী, উপ-সহকারী কৃষি অফিসার মো.মনিরুল ইসলাম প্রমূখ। জানা গেছে, হোমনায় মেলায় ফলদ বনজ ও ঔষধি গাছের মোট ৭ টি স্টল এবং তিতাসে বনজ ও ঔষধি গাছের মোট ১১ টি স্টল উম্মুক্ত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET