১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ঝিনাইদহে আওয়ামী লীগের মশা নিধন অভিযান

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ৩১ ২০১৯, ২৩:৪২ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহ থেকে, তরিকুল ইসলাম তারেক:
ঝিনাইদহে মশা নিধন অভিযান শুরু করেছে আওয়ামী লীগ। বুধবার সকালে প্রধান মন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে তারা এ অভিযান শুরু করে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন স্থানে মশার আবাসস্থল জঙ্গল পরিষ্কার করা হয়। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। সেই সাথে গুজবে কান না দেওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই মশা নিধন অভিযানে নের্তৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম
হাকিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. ইসমাইল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের
আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুব মহিলা
লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET