১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • বাগমারায় পেট্রল পাম্পে ধর্মঘটে জ্বালানি তেল বিক্রি বন্ধ




বাগমারায় পেট্রল পাম্পে ধর্মঘটে জ্বালানি তেল বিক্রি বন্ধ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০১৯, ১৪:৩৮ | 1217 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কমিশন বাড়ানো ও পেট্রল পাম্প স্থাপনে পরিবেশ অধিদপ্তর ও কলকারখানা পরিদর্শন প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স নেয়া বাতিলসহ ১৫দফা দাবিতে রাজশাহীর বাগমারা উপজেলায় ধর্মঘট শুরু করেছেন পেট্রল পাম্প মালিক ও শ্রমিকরা। ফলে (০১ ডিসেম্বর) রবিবার সকাল ৬টা থেকে পেট্রল পাম্পগুলোতে জ্বালনি তেল বিক্রি কন্ধ রয়েছে। যার ফলে জ্বালানি তেল না পেয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকরা পড়েছেন বিপাকে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সড়গাছি এলাকায় অবস্থিত তাহেরপুর ফিলিং স্টেশনের সেলসম্যান বাবুসহ বাগমারা উপজেলার ককেকজন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ভোর ৬টা থেকে তারা ধর্মঘটে গেছেন। এই কারণে সকাল থেকেই ফিলিং স্টেশন গুলো থেকে আর কাউকে জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। তাদের দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তারা। পেট্রোল পাম্পে তেল নিতে আসা অলিফ হোসেন জনান, ধর্মঘটের খবর ফলাওভাবে প্রচার করা হয় নি। তাই আগে বিষয়টি বুঝতে পারেননি। যে কারণে সকালে পেট্রোল পাম্পে আসেন পেট্রোল নেওয়ার জন্য। কিন্তু পেট্রোল পাম্পে এসে দেখেন দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে পুরো এলাকা। বন্ধ করে দেওয়া হয়েছে জ্বালানি তেল বিক্রি। ফলে হঠাৎ করেই চরম দূর্ভোগে পড়েছেন তারা। এমন অবস্থায় খোলা বাজারেও পেট্রোল, অকটেন ও ডিজেল মিলছে না। কেবল অলিফ নন, তার মত কালাম,মামুন রাসেল,জলিলসহ অনেকেই আজ পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। হঠাৎ করে জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট যানবাহন মালিকরাও পড়েছেন দুর্ভোগে। জ্বালানি তেল না পেয়ে অনেকেই যানবাহন চালাতে পারছেন না। আর এ কারণে রোববার সকাল থেকেই বিভিন্ন সড়কে যাত্রীবাহী যানবাহনের সংখ্যা কমে এসেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET