, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো অনুষ্টিত




রাজশাহীতে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ২০:১৬ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী জেলাজুড়ে অপুষ্টিজনিত অন্ধত্ব দুর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিটি কর্পোরেশনের ৩৮৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
শনিবার সকালে নগরীর ১৩নং ওয়ার্ডের দড়িখরবোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র শিশুদের এ ক্যাপসুল খাওয়ান।
এবার মহানগরীতে ৬২ হাজার ১৬৮ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৯৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৪ হাজার ২১৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এছাড়াও, রাজশাহী জেলা পর্যায়ে ২ লাখ ৮৮ হাজার ৬২০ জন শিশুকে ১৭৪৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৬১২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল (এক লাখ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬০ হাজার ৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল (দুই লাখ আই ইউ) খাওয়ানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET