ছাগলনাইয়া উপজেলা পরিষদ, পৌরসভা কার্যালয় ও ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক দিপক চক্রবর্তী। রবিবার (১৯ জানুয়ারী) সকাল থেকে দিনব্যাপী ছাগলনাইয়ার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ফেনী কার্যালয়ের পরিচালক পিকেএম এনামুল করীম, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক সহ পৌর কাউন্সিলর, ইউপি সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।









