, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ায় কুমারখালীতে উন্মুক্তভাবে বিধবা বয়স্ক প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই বাছাই




কুষ্টিয়ায় কুমারখালীতে উন্মুক্তভাবে বিধবা বয়স্ক প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই বাছাই

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২০, ২২:৫৫ | 946 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে প্রথম বারের মতো স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্তভাবে বিধবা, বয়স্ক, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মাঠে ৮ শতাধিক ভাতা প্রত্যাশিদের মধ্য হতে প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য প্রার্থী বাছাই করা হয়।

এর আগে ইউনিয়ন জুড়ে ব্যাপক মাইকিং ও বিভিন্ন প্রচারণার মাধ্যমে নন্দলালপুর ইউনিয়নের বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী বাছাইয়ের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদে আহবান করা হয়। তাদের মধ্য হতে সকাল ১০ থেকে শুরু করে বেলা ৩টা পর্যন্ত তিন ক্যাটাগরিতে প্রকৃত বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী
ভাতাভোগী বাছাই করা হয়।

এ বাছাই প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন- কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী পৌরসভার মেয়র জনাব মোঃ সামছুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলাম খান

এছাড়াও উপস্থিত ছিলেন- সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ আলী, নন্দলালপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নওশের আলীসহ বাগুলাট চরসাদীপুর ইউনিয়ন চেয়ারম্যান ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, নন্দলালপুর ইউনিয়ন থেকে ৮৭ জনকে বয়স্ক ভাতা, ৬৩ জনকে বিধবা ভাতা, ১৬৯ জনকে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET