, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে এক বখাটের ৩ মাসের জেল

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২০, ১৯:১৮ | 916 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে এক স্ক্রুটার (মাটি কাটা গাড়ী) ড্রাইভার কর্তৃক কলেজ ছাত্রীর শ্লীলতাহানী করার অপরাধে তিন মাস কারাবাসের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জানাগেছে,

ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র মোঃ বিপ্লব রানা (৩২) বেশ কিছুদিন হতে আটোয়ারীতে স্ক্রুটার ড্রাইভার হিসেবে কাজ করছে। মঙ্গলবার ( ০৪ ফেব্রুয়ারি) সকালে জনৈক কলেজ ছাত্রী কলেজ আসার সময় ড্রাইভার বিপ্লব রানা শ্লীলতাহানীর উদ্দেশ্যে পথরোধ করে বিভিন্ন অঙ্গভঙ্গি সহ অশালীন কথা বলে।

ঘটনাটি ভ্রাম্যমান আদালতের নজরে আসায় তাকে আটক করেন এবং তাৎক্ষনিক মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৬(১) ধারা মোতাবেক অপরাধ আমলে নিয়ে ৭(১) ধারার বিধান মতে বিপ্লব রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিপ্লব রানার অপরাধ প্রমানিত হওয়ায় মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৭(২) ধারার বিধান মতে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET