, , ,

শিরোনামঃ-




কুষ্টিয়ায় শিশুর লিঙ্গ কেটে ফেলায় হাজাম শ্রীঘরে

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২০, ১৪:১১ | 1165 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুষ্টিয়ার শহরতলী উদিবাড়ি এলাকায় এক শিশুর সুন্নতে খৎনা করতে গিয়ে লিঙ্গ কর্তনের অভিযোগে হাজাম ফুরকান আলী খলিফা(৭০)কে আটক করেছে পুলিশ।

গুরতর আহত শিশুটি স্থানীয় আকতার হোসেনের ছেলে উদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র সাদিক(৯) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

কর্তব্যরত চিকিৎসক ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওহিদুল আলম জানিয়েছেন শিশু সাদিকের লিঙ্গের দুই তৃতীয়ংশ কেটে ফেলায় প্রচুর রক্ষণ হয়েছে। জরুরী সার্জারি বিভাগে শিশুটির রক্তক্ষরন বন্ধে প্রয়োজনীয় শল্য চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটিকে বাঁচানো গেলেও পরবর্তীতে কতটুকু স্বাভাবিক হতে পারবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

সাদিকের পিতা আকতার হোসেন বলেন, বৃহষ্পতিবার সকাল ৯টায় ছেলের খৎনা করতে হাজাম ফুরকান আলী বাড়িতে আসেন। যথারীতি নিয়মে খৎনা করতে গিয়ে পর পর দুইবার খুর চালিয়ে লিঙ্গের মাথা থেকে দুই টুকরো কেটে ফেলে। এতে প্রচুর রক্তক্ষরন হতে থাকে। পরিস্থিতি যখন খুব খারাপের দিকে যায় তখন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়েছেন লিঙ্গ কেটে ফেলা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, খৎনা করতে গিয়ে শিশুর লিঙ্গ কেটে ফেলানোর অভিযোগে হাজাম(খৎনাকারী)ফুরকান আলী খলিফাকে আটক করেছে পুলিশ। আটক ফুরকান আলী সদর উপজেলার কবুরহাট খলিফাপাড়ার মৃত আব্দুল আজিজ খলিফার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET