অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদফতরের মহা পরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার বুলবুল আখতার, ঢাকা মহানগর উত্তর ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান প্রমুখ।
পরে অতিথিদ্বয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ‘নয়া আলো ডট কম’ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা রইল।
এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেয়েছেন বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওয়েবসাইট সূত্রে জানা গেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পদকপ্রাপ্তরা হলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জাকারিয়া রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের জাহিদুল ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শাহাবুব আলম, আইন বিভাগের লাবনী আকতার,
অর্থনীতি বিভাগের আলমগীর হোসাইন, পরিসংখ্যান বিভাগের শাহরিয়ার মোর্শেদ, আইসিই বিভাগের ইমরান হোসাইন ভূঁইয়া ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নাজনিন আকতার।









