২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নিজ শহরের সম্মাননা পেলেন সোহাগ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ২১:৪১ | 931 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঐতিহ্যবাহী বরিশালের জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর। এই সংগঠনটি রোববার  আশ্বিনী কুমার হলে আয়োজন করে খেলাঘর বরিশাল জেলা সম্মেলন ও শিশু সমাবেশ-২০২০। এ উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এ শ্রেষ্ঠ নৃত্যপরিচালক পদক লাভ করায় ইভান শাহরিয়ার সোহাগকে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর সম্মাননা প্রদান করে।

এ প্রসঙ্গে সোহাগ বলেন, যেকোনো অর্জনই কাজের উৎসাহ বাড়ায়। ‘খেলাঘর’ সম্মাননা পেয়ে আমি সত্যিই অনেক আনন্দিত। ভালো কাজের ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যেতে চাই। বর্তমানে দেশের জনপ্রিয় শিল্পীদের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ। দেশের পাশাপাশি এখন ওপার বাংলায়ও কোরিগ্রাফি করছেন তিনি।  চার বছর বয়স থেকে নাচের সঙ্গে নিজেকে যুক্ত করেন ইভান শাহরিয়ার সোহাগ। বরিশালের খেলাঘর শিশু সংগঠন থেকে নাচ নিয়ে যাত্রা শুরু করেন তিনি। বর্তমানে দেশীয় নাটক-চলচ্চিত্র শিল্পীদের কোরিওগ্রাফি করছেন সোহাগ। এরইমধ্যে তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET