, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • কুষ্টিয়ার খাজানগরে গভীর রাতে মাইক্রো গাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় রাশিয়া গ্যাং 




কুষ্টিয়ার খাজানগরে গভীর রাতে মাইক্রো গাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় রাশিয়া গ্যাং 

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : মার্চ ২৯ ২০২০, ২১:১৮ | 1067 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা আতংকে যখন সবাই হোম কোয়ারেন্টাইনে এ সুযোগে গভীর রাতে খাজানগরে একটি মাইক্রো আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। মাইক্রো এর মালিক কামালের দাবি তার সাথে চ্যালেঞ্জ করে স্থানীয় রাশিয়া গ্যাং তার মা্ইক্রো গাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ছাড়াও স্থানীয়দের আঙুল ওই রাশিয়া গ্যাং দের দিকেই। এ ঘটনার পর রাশিয়া গংদের বাঁচাতে নানা দৌড়ঝাঁপ শুরু করেছে স্থানীয় দুই যুবলীগ নেতা। ওই যুব লীগ নেতাদের সাথে রাশিয়া গংদের ভালো সক্ষতা থাকায় তাদের ইশারায় এ ঘটনা ঘটতে পারে বলে সঠিক তদন্তের দাবি এলাকাবাসীর।

গত ২৬ মার্চ দিবাগত রাতে খাজানগর আদর্শপাড়া আরব বাংলা রাইচ মিলের সামনে রাখা কামালের সারাজীবনের সঞ্চয়ে কেনা মাইক্রো (নোহা) গাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা! ঘটনার পর পরই এলাকাবাসী টের পেয়ে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসার আগেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে পুড়ে ছাই হয় কামালের স্বপ্ন।

বাঘা টু ইশ্বরদী ভাড়া আনা নেয়া কে কেন্দ্র করে স্থানীয় সিএনজি চালকদের সাথে কামালের বিরোধ চলে আসছিল সেই জের ধরে এ ঘটনা ঘটতে পারে আশংকা করে স্থানীয়রা জানান, কয়েকদিন আগে স্থানীয় খাজানগর এলাকার সিএনজি চালক রাশিয়া গ্যাং এর সাথে ও মাইক্রো চালকের ভাড়া আনা নেয়াকে কেন্দ্র করে কথা কাটা কাটি হয় । কথা কাটাকাটির এক পর্যায়ে  মাইক্রো চালককে এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে ভাড়া মারার জন্য হুমকী দেয় এবং তা না মানলে তাকে  বড় আকারের মাশুল দিতে হবে বলে শাসিয়ে দেয়  তারা। এ ছাড়া বাড়াবাড়ি করলে জামাত বলে পুলিশে ধরিয়ে দেয়ারও হুমকী দেয় রাশিয়া গং ।

স্থানীয় আরেকটি সূত্র জানায়,  ওই সিএনজি চালক রাশিয়া গংরা যুব লীগের কর্মি পরিচয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং স্থানীয় যুব লীগ নেতাদের সাথে সক্ষতা থাকায় তাদের কিউ কিছু বলতে সাহস পাইনা। এ ঘটনায় ওই সিএনজি চালক রাশিয়া গ্যাং দের আটক করা হলে ঘটনার মূল রহস্য উৎঘাটন হবে বলে দাবী এলাকাবাসীর ।

মাইক্রো মালিক কামাল জানান, খাজানগরের ইমদাদুল, মিয়া মিস্ত্রীর ছেলে মামুন, ও নশোর ছেলে রাশিদুল ওরফে রাশিয়া গং এর সাথে কিছুদিন আগে তার ভাড়া আনা নেয়া কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রাশিয়া গংরা কামালকে খাজানগর এলাকা থেকে ভাড়া না মারার জন্য বলে এবং না মানলে তাকে এলাকা ছাড়া করার হুমকী দেয়। এর ঘটনার পর একের পর এক হুমকী দিয়ে আসছিল এবং রাশিয়া গং তার মাইক্রো গাড়িটি পুড়িয়ে দিয়েছে বলে দাবি করেন।

তদন্তকারী কর্মকর্তা এস আই মুস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর সন্দেহভাজন ৩ জনের নাম দিয়ে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দিয়েছেন গাড়ির মালিক কামাল। তদন্ত চলছে অভিযুক্ত যেই হোক সঠিক তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET