, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় এমপি এনামুলের সহায়তায় বাসুপাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ




বাগমারায় এমপি এনামুলের সহায়তায় বাসুপাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২০, ২১:৫৭ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর সহায়তায় বাসুপাড়া ইউনিয়নের ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় বাসুপাড়া ইউনিয়নের জোতিনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরনের আয়োজন করা হয়। করোনা সংকট মোকাবেলায় বাসুপাড়া ইউনিয়নের ৮ এবং ৯ নং ওয়ার্ডের গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাউল এবং সাবান বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রতন কুমার, সাধারণ সম্পাদক ইনতাজ আলী, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET