, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে কোভিড-১৯ সংক্রমন ঠেকাতে কাঁচা বাজার খোলা বিস্তীর্ণ মাঠে নেয়া হয়েছে




আটোয়ারীতে কোভিড-১৯ সংক্রমন ঠেকাতে কাঁচা বাজার খোলা বিস্তীর্ণ মাঠে নেয়া হয়েছে

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২০, ১৭:৫৫ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা ভাইরাস সংক্রমন ( কোভিড-১৯) ঠেকাতে উপজেলার ফকিরগঞ্জ বাজারের কাঁচা বাজার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে ও রাধানগর বোর্ড অফিস বাজারের কাঁচা বাজার রাধানগর ইউনিয়ন পরিষদ মাঠে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের নির্দেশে স্থায়ী কাঁচা বাজার মার্কেট গুলো অস্থায়ীভাবে স্থান পরিবর্তন করা হয়। করোনা ভাইরাস সংক্রমন কারনে ফকিরগঞ্জ বাজার ও রাধানগর বোর্ড অফিস বাজারের বেশীর ভাগ দোকান পাট বন্ধ থাকলেও মানুষজন কাঁচা বাজারে ভীড় জমাচ্ছেন। কাঁচা বাজারের জায়গা স্বল্পতার কারনে উপজেলা প্রশাসন ফাঁকা মাঠে কাঁচা বাজার স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা জানান, করোনা ভাইরাসের কারনে সামাজিক দুরত্ব বজায় রাখতে কাঁচা বাজার বিস্তীর্ণ ফাঁকা মাঠে স্থানান্তর করা হয়েছে। আপাদত নিয়মিত সকাল হতে দুপুর একটা পর্যন্ত নির্ধারিত খোলা মাঠে কাঁচা বাজার ( শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি) করতে সবাই সামাজিক দুরত্ব বজায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET