, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিশেষ প্রতিবেদন
  • সিরাজগঞ্জে রাস্তারপথ কুকুরদের খাবার খাওয়ালেন পশু প্রাণী প্রেমী- সাংবাদিক শিমুল




সিরাজগঞ্জে রাস্তারপথ কুকুরদের খাবার খাওয়ালেন পশু প্রাণী প্রেমী- সাংবাদিক শিমুল

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ২০:০৫ | 987 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউন চলছে। ফলে বড়-ছোট সবধরনের রেস্টুরেন্ট থেকে বেকারী বন্ধ রয়েছে। এ পরস্থিতিতে অভুক্ত রয়েছে সিরাজগঞ্জের ঘোরাফেরা করা কুকুরগুলো। ওই কুকুরের সাথে অভুক্ত রয়েছে বাচ্চা কুকুরগুলোও। অনাহারে থাকা এসব কুকুরগুলোকে আজ রবিবার (১৯ এপ্রিল) বিকেলে খাবার দিতে দেখা যায় পশু প্রাণী প্রেমী- সাংবাদিক শিমুলকে। আর এ খাবারের ব্যবস্থা করেন তিনি নিজে। যতদিন পর্যন্ত খাবার হোটেল ও বেকারী খুলবে না ততদিন পর্যন্ত তাদের এ খাবার দেয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পশু প্রাণী প্রেমী-সাংবাদিক শিমুল বলেন, ‘চারদিকে মহামারির আতঙ্কে সব কিছু বন্ধ রয়েছে। কোনো হোটেল-রেস্তোরাঁও খোলা নেই। এতে এ অসহায় কুকুরগুলো না খেয়ে ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল। নিউজ করতে বের হয়ে বেশ কিছুদিন হলো বিষয়টি লক্ষ্য করছিলাম। আমার মনে হলো, কুকুরগুলো ক্ষুধায় এমনটি করছে, নিজেকে আর সামলে রাখতে পারিনি। কুকুরগুলোর কাছাকাছি যেতেই চারদিক থেকে ক্ষুধার্ত অসহায় চোখে আমাকে ঘিরে খাবারের জন্য যেন আকুতি জানাচ্ছিল। এরপর দ্রুত বাসায় গিয়ে মাংস ও খিচুরী রান্না করে বিকেলেই কুকুরদের মধ্যে বিলিয়ে দেই। তিনি ক্ষুধার্ত ও অসুস্থ কুকুরদের প্রতি দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি এটাও বলেন অনেকের হয়ত টাকা আছে, কুকুরদের খাওয়াতেও ইচ্ছে হয় কিন্তু ভয়ে কুকুরের কাছে যেতে পারেন না তারা আমাকে জানাতে পারেন আমি আপনাদের দেওয়া খাবার সাথে থেকে খাইয়ে দিব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET