, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হিলিতে কৃষিজমি থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা




হিলিতে কৃষিজমি থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৪ ২০২০, ২০:১৭ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

দিনাজপুরের হিলিতে অবৈধভাবে ফসলি কৃষিজমি থেকে বালু উত্তোলনের দায়ে বাবুল মন্ডল নামে এক ব্যক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (৪ মে) হাকিমপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, উপজেলার দক্ষিণ মাধবপাড়া গ্রামের বাবুল মন্ডল গ্রামের পাশেই অন্যদের কৃষিজমি ভাঙ্গনের মুখে ফেলে নিজের কৃষিজমি থেকে ট্রাক্টর দ্বারা অবৈধভাবে বালু উত্তোলন করছে।  ঘননাস্থলে গিয়ে সত্যতা পাই এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় অভিযোগে এ জরিমানা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET