, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে আ’লীগ নেতার উপর যুবদল নেতার হামলা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৫ ২০২০, ২০:২৩ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের বোড়রা গ্রাম আওয়ামীলীগ সভাপতি মুকবুল আহম্মেদ মিয়াজী ধনুকে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে আহত করে বক্সগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি জাকের হোসেন টিপু। সোমবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যার পর ৫-৬ জন সন্ত্রাসী নিয়ে দ্বিতীয় দফা হামলার চেষ্টা করে যুবদল নেতা টিপু। পরে এলাকাবাসী ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বোড়রা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে গ্রাম আ’লীগ সভাপতি মকবুল আহমেদ মিয়াজী ধনু অর্থমন্ত্রীর বরাদ্ধকৃত ত্রাণের তালিকার বিষয়ে অপর এক দলীয় কর্মীর সাথে কথা বলা অবস্থায় অষ্টগ্রামের মৃত নুরুল হকের ছেলে ইউনিয়ন যুবদল সভাপতি জাকের হোসেন টিপু হঠাৎ করে এসে তাদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এর জেরে টিপু মুকবুল আহম্মেদ ধনুর উপর হামলা চালিয়ে আহত করে। পরে আবারো সন্ধ্যায় ৫-৬ জন সন্ত্রাসী নিয়ে হামলা করার চেষ্টা করে।
আহত আ’লীগ নেতা মুকবুল আহম্মেদ ধনু বলেন, তার সাথে আমার কোন বিরোধ নেই। সে হঠাৎ করে আমার উপর হামলা করে। সন্ত্রাসী বাহিনী পুন:রায় আমার বাড়ীতে এসে আমার উপর হামলার চেষ্টা করে। এলাকার লোকজন এসে তাদেরকে ধাওয়া করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET