, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজিপুরে রমজান উপলক্ষ্যে ব্যক্তি উদ্যোগে মাসব্যাপী ত্রাণ বিতরণ অব্যাহত




কাজিপুরে রমজান উপলক্ষ্যে ব্যক্তি উদ্যোগে মাসব্যাপী ত্রাণ বিতরণ অব্যাহত

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৫ ২০২০, ২০:৪৯ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনায় ঘরে থাকা কর্মহীন খেঁটে খাওয়া একেবারে দুঃস্থ দুই গ্রামের মানুষকে পবিত্র রমজান উপলক্ষ্যে মাসব্যাপী ত্রাণ সহায়তা দিচ্ছেন সিরাজগঞ্জের  কাজিপুরে উপজেলার পরানপুর গ্রামের চালকল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (৫ মে)  দুপুরে দ্বিতীয় পর্যায়ে উপজেলার পরানপুর ও রশিকপুর গ্রামের একশ বিশ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন করেন  কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘পবিত্র রমজানে ঘরে থেকেই করোনার মোকাবেলা করুন। সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন।’
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী খান, বিশিষ্ট নাট্যকার ও লেখক সাজিদ সাজ্জাদ, কৃষকলীগ সভাপতি শাহ আলম প্রমূখ। সহায়তা সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, আলু, আটা ও পিয়াজ। উল্লেখ্য, সাতদিন পর পর এই সহায়তা প্রদান করা হচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET