, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে কাঁচা গাজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯




বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে কাঁচা গাজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৭ ২০২০, ২১:৪২ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে কাঁচা গাজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। আজ রোববার (১৭ মে) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন মাইজেরটেক গ্রামস্থ ধৃত আসামীর বসত ঘরের পিছনে ফসল জমি থেকে চলি-শটি কাঁচা গাঁজার গাছ যার ওজন ৩০ কেজিসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সাত্তার মিয়া (৪০)। তিনি ওই গ্রামের মৃত হযরত আলীর পুত্র। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET