, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আমিনা মনসুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ




আমিনা মনসুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৩ ২০২০, ২০:৪১ | 794 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুরে আমিনা মনসুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলার রৌহাবাড়িতে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে উপহার সামগ্রি বিতরণ কাজের উদ্বোধন করেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলী খাঁন।
এসময় তিনি বলেন, “সমাজের বোঝা হিসেবে বিবেচিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসার পাশাপাশি তাদের সামাজিক ভাবে আমরা সহায়তা করে যাচ্ছি। এরই অংশ হিসেবে পবিত্র ঈদ -উল -ফিতরের আনন্দ প্রতিবন্ধী শিশুদের সাথে ভাগাভাগি করে নিতে ২ শ জনকে ঈদ উপহার দেয়া হল।”
এসময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শ্যামলি খাতুন ও শিক্ষক কর্মচারি বৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET