, , ,

শিরোনামঃ-




গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নিম্নাঞ্চল

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৪ ২০২০, ১৯:২৯ | 957 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অতি বর্ষণে ও উজানের ঢলে গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে বিভিন্ন নদ-নদীর পানি এখন বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে গাইবান্ধার চার উপজেলার দীর্ঘ চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার পাট, কাউন, চিনাসহ বিভিন্ন ফসল ক্ষেত ডুবে গেছে। পানিতে ডুবে যাওয়ায় চাষীরা অনেক জমির অপরিপক্ক পাট কেটে নিচ্ছে।
অপরদিকে চরাঞ্চলের নিম্নাঞ্চলের রাস্তাঘাট ঘরবাড়িতেও পানি উঠতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদ-নদীগুলোর পানি এখনও বিপদ সীমার নিচে রয়েছে। তবে উজানে বৃষ্টিপাত হলে এবং পানিবৃদ্ধি অব্যাহত থাকলে ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন নদ-নদী বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়া সুন্দরগঞ্জের তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর বিভিন্ন চরে পানি উঠতে শুরু করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET