, , ,

শিরোনামঃ-




বেলকুচি যমুনাতে  ঘড়িয়াল আটক, উদ্ধার ও অবমুক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২০, ১৬:৫৬ | 1116 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাহবুবুল আলম, স্পেশাল করেসপন্ডেন্স:-সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের বিল মহিষা  যমুনা নদীতে ইসমাইলের জালে উঠে আসল বিলুপ্ত প্রজাতির ঘড়িয়াল। গতকাল ররিবার  রাত ৮টার দিকে  প্রাণীটিকে আটক করা হলেও এলাকাটি দুর্গমচর হওয়ায় আজ সোমবার সকালে জানাজানি হয়। পরে উৎসুক জনতা ঘড়িয়ালটিকে  দেখতে ভিড় জমায়।

দি  বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, খবর  পেয়ে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরকে  বিস্তারিত তথ্য জানাই।
আমি  ঘটনাস্থলে গিয়ে  পরে তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী বেলকুচি চৌহালী উপজেলা বন কর্মকর্তা শহিদুল ইসলাম ও স্থানীয়দের সহযোগিতায়   বিল মহিষা ইসমাইলের কাছ থেকে  ঘড়িয়ালটি  উদ্ধার করি।

উদ্ধার করার পর ঘড়িয়ালেত স্যাম্পল সরক্ষন করা হয়। পরে মামুন বিশ্বাস ও বন কর্মকর্তা শহিদুল ইসলাম ও স্থানীয়দের সহযোগিতায় বিল মহিষা যমুনা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করা হয়।

এ বিষয়ে মামুন বিশ্বাস আরো  জানান, যমুনার চরঞ্চলের জেলেদের সবাইকে বন্যপ্রাণীর বিষয়ে সচেতন করতে হবে। গত শুক্রবারে চৌহালীতে ঘড়িয়াল আটক হয় । গতবছরও যমুনা নদীর নওহাটার পশ্চিম এলাকা থেকে আরেকটি ঘড়িয়াল আটক করা হয়েছিল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET