, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোটের পরিকোট বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মুনাজাত




নাঙ্গলকোটের পরিকোট বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মুনাজাত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০২০, ১৮:০৯ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান স্বাধীনতা যুদ্ধে পাকহানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে নিহত অসংখ্য শহীদের রক্তের সাক্ষী কুমিল্লার নাঙ্গলকোটের পরিকোট ব্রিজ সংলগ্ন বধ্যভূমিতে শহীদদের স্মরণে সোমবার সন্ধ্যায় পুষ্পস্তবক’ অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।
উপস্থিত ছিলেন, নাঙ্গকোট পৌর মেয়র আব্দুল মালেক, নাঙ্গলকোট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মাস্টার আবুল খায়ের আবু, রায়কোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, বাঙ্গড্ডা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এয়াকুব আলী মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ সহসভাপতি মাজহারুল ইসলাম মহসিন, বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক অধ্যাপক পেয়ার আহম্মেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ অধ্যক্ষ নুরুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কালাম, বাঙ্গড্ডা ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন প্রমুখ। অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মজুমদার।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET