, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোটে সংশপ্তক’র ১ম বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ




নাঙ্গলকোটে সংশপ্তক’র ১ম বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২১, ১৯:১৬ | 931 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন সংশপ্তক’র জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে আজ মঙ্গলবার সকাল দশটায়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সংশপ্তক’র প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয় মাঠ হতে নাঙ্গলকোটের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন র্যালীটি। আমন্ত্রিত অতিথি হিসেবে র্যালীতে অংশগ্রহণ করেন নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেক। অংশ নেন সাংবাদিক ও পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন স্তরের মানুষ।

সংশপ্তক’র প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন ২০২০ সালে যখন করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল তখন নাঙ্গলকোট উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠনটি তৈরি করি এবং করোনাকালীন সময়ে অসহায় মধ্যবিত্ত মানুষের পাশে সংশপ্তক নিরলস ভাবে কাজ করেন। যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের এবং তাদের পরিবারের সার্বক্ষণিক সেবা প্রদান করেন। আজকেও ফ্রি ব্লাড গ্রুপিং এবং করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রোগ্রামে বিভিন্ন ইউনিয়নের টিম লিডারদের নেতৃত্ব সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET