৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে চাদের প্রেসিডেন্ট নিহত

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২১, ২২:০৭ | 970 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি গত ৩০ বছর ধরে চাদের ক্ষমতায় ছিলেন। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, চাদকে রক্ষা করতে যুদ্ধের ময়দানে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইদ্রিস। দেশটির সীমান্ত এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছে। গত ১১ এপ্রিল চাদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রায় ৮০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

যদিও নির্বাচন বর্জন করেছিলেন বিরোধীরা। তার বিরুদ্ধে ছিল দমন পীড়ণের অভিযোগও।

সর্বশেষ জানা গেছে, সেনাবাহিনী এখন দেশের নিয়ন্ত্রণে রয়েছে। আগামি ১৮ মাস সামরিক পরিষদ চাদ পরিচালনা করবে। ১৯৯০ সালে ইদ্রিস দেবি নিজেও সামরিক অভ্যুত্থান করে ক্ষমতায় এসেছিলেন। গত সপ্তাহে তিনি দেশটির উত্তরাঞ্চলে লিবিয়া সীমান্তে যান। সেখানে বিদ্রোহীদের দমনে লড়াই করছিল সেনাবাহিনী। এরমধ্যে সোমবার তিনি সামরিক বাহিনীর সঙ্গে মিলে বিদ্রোহী মোকাবেলায় নামেন বলে জানিয়েছে সেনাবাহিনী। এতেই তিনি গুরুতর আহত হন। তাকে রাজধানীতে আনার চেষ্টা চলে কিন্তু পথেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর দেশের নিয়ন্ত্রণ নিয়েছে মিলিটারি কাউন্সিল। ইদ্রিসের ছেলে কাকা এখন এর দায়িত্বে আছেন।
এদিকে, বিদ্রোহীদের প্রায় ৩০০ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে চাদের সেনাবাহিনী। আটক করা হয়েছে ১৫০ জনকে। সেনা নিহত হয়েছে ৫ জন, আহত হয়েছে ৩৬ জন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET