ঢাকার দোহার উপজেলায় শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ।
২২ শে জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ‘ধীৎপুর শহীদ শাকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেয় কবি কাজী নজরুল ইসলাম টিম ও মহাকবি কায়কোবাদ টিম। খেলার প্রথম ১০ মিনিটে গোল করে এগিয়ে যায় কাজী নজরুল ইসলাম টিম। এরপর ম্যাচের ২০ মিনিটে মহাকবি কায়কোবাদ টিম এক গোল করলে সমতা আসে স্কোর শিটে।
সমান স্কোর নিয়ে বিরতিতে গেলেও, দ্বিতীয়ার্ধে দুই গোল করে মহাকবি কায়কোবাদ টিম। শেষ পর্যন্ত ৩-১ গোলে বিজয়ী হন মহাকবি কায়কোবাদ টিম।
খেলায় কাজী নজরুল ইসলাম টিম এর হয়ে গোল করেন মোঃ ইব্রাহিম হোসেন। আর মহাকবি কায়কোবাদ টিম এর হয়ে গোল করেন মোঃ আরাফাত হোসেন বাঁধন, রফিকুল ইসলাম জয় এবং সেলিম শিকদার। ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করা হয় মোঃ আরাফাত হোসেন বাঁধনকে।
এসময় অত্র সংগঠন এর সহ-সভাপতি তাজওয়ার মুহাম্মদ মুনির বলেন “বর্তমান প্রজন্ম মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে, এবং এর কারণে তাদের বিভিন্নরকম শারিরীক, মানসিক সমস্যা হতে পারে। তাই আমরা যাতে মোবাইল বা অনলাইন গেম ছেড়ে আবারো মাঠে খেলাধূলায় আগ্রহী হই সেজন্যই আমাদের আজকের আয়োজন। তাই আসুন আমরা মাঠে খেলাধূলা করি, মোবাইলের অপপ্রয়োগ রোধ করি।”
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শান্তির অভিযাত্রী সংগঠন এর সভাপতি সালমান মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি সুজন মাহমুদ, সহ-সভাপতি তাজওয়ার মুহাম্মদ মুনির, সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, স্থায়ী কমিটির সদস্য সেলিম আশ্রাফ প্রমূখ। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।









