, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হকের অক্সিজেন গ্যাস সিলিন্ডার প্রদান




পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হকের অক্সিজেন গ্যাস সিলিন্ডার প্রদান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২১, ১৭:২৫ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কোভিড ১৯ করোনাভাইরাস মোকাবেলাসহ আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণের নিমিত্তে নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন গ্যাস সিলিন্ডার প্রদান করেন বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার।
সোমবার (২৩ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ আনিসুর রহমানের হাতে তিনি ১টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার তুলে দেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক বলেন, করোনাভাইরাস মোকাবেলায় আমাদের সকলকে সচেতন হতে হবে। বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়তে যার যার অবস্থান থেকে আমাদের সকলকে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। পলাশবাড়ীসহ অত্রালাকার মানুষ যাতে ভালো চিকিৎসা সেবা পায় এ বিষয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET