, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • গুইমারাতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত-২ গুরুত্বর ২ জনসহ আহত ৮




গুইমারাতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত-২ গুরুত্বর ২ জনসহ আহত ৮

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২২, ১৮:৫১ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মাতে কাঠ বোঝাই ট্রাক উল্টে ২ নিহত ও ৮ জন আহত হয়েছে।
২৩ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় জালিয়াপাড়া -মহালছড়ি সড়কের তৈকর্মাতে কাঠবোঝাই ট্রাক ঢাকামেট্রো-ট ২৪-০৩৩১ নিযন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির উপরে থাকা কাঠশ্রমিকেরা কাঠের নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই ২ জন শ্রমিক নিহত ও ৮ জন আহত হয়। দুর্ঘটনার সাথে সাথে এলাকাবাসী নিহত ও আহতদের উদ্দার করে মানিকছড়ি হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে ডাঃ ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলো রাজু( ৩৫) পিতা আলতাফ হোসেন, ইলিয়াস (৩৬)পিতা আঃ কাদের তাদের বাড়ী মানিকছড়ি  উপজেলার গচ্ছাবিল গ্রামে।
২জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানাগেছে।আহতরা হলেন মো.আমিন(৫২) আবুছালেহ(৩৬)মোঃ শাহজ্জামান(৪৮)মোঃ ইউছুফ(৪২) ছাদ্দাম হোমেন(৩০)গুরুত্বর আহত ২ জনকে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত আহত সকলে মানিকছড়ি থানার গচ্ছাবিল এলাকার বাসিন্দা।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET