, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় আদালতের আদেশ অমান্য করে নালিশি সম্পতি থেকে শিরিস গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা।




ডুমুরিয়ায় আদালতের আদেশ অমান্য করে নালিশি সম্পতি থেকে শিরিস গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২২, ২০:৩৮ | 774 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় আদালতের আদেশ অমান্য করে নালিশি সম্পত্তি থেকে শিরিস গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা। শনিবারে তারা গাছ গুলো কেটে বিক্রি করে দিয়েছে।
ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা গ্রামের মুজিবর রহমান শেখের ছেলে মুস্তাফিজুর রহমান শেখ প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন, একই গ্রামের মৃত আব্দুল বারিক মোড়লের ছেলে রওশন মোড়ল, আব্দুল হালিম মোড়ল ও রওশন মোড়লের ছেলে বিপ্লব মোড়লের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ আছে। একারণে তিনি নালিশি সম্পত্তি ফিরে পেতে ও শান্তি-শৃংখলা রক্ষার্থে খুলনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ধারা চেয়ে একটি মামলা দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেন। কিন্তু বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে উক্ত নালিশি সম্পত্তির উপর লাগানো শিরিস গাছ কেটে বিক্রি করে দিয়েছে। শনিবার সকালে ব্যাপারী মিজানুর রহমান লোকজন নিয়ে গাছ কেটে নেয়। এব্যাপারে হালিম মোড়ল বলেন, আমাদের গাছ আমরা কেটে নিয়েছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET