, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন




মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২৩, ২০:০৮ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর বারবার হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবে এ
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা এয়াকুব আলী।
তিনি বলেন, ডুমুরিয়া উপজেলার বাগআঁচড়ায় তার আপন ভাই আরসাফ ও তার স্ত্রী পারভীন ছেলে পুত্রবধু নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু গত ৪ নভেম্বর ভোর রাতে পারভীন এর মাছের ঘের লুট করে তার আপন বড় ভাই এর ছেলে ইলিয়াস ও ইস্রাফিল। সেদিন ভোর রাতে ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে পারভিনের মৎস্য ঘেরের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
এই ঘটনায় পারভীন বাদি হয়ে ডুমুরিয়া থানায় জি আর মামলা নম্বর- ২৯২/২২ দায়ের করেন। ওই মামলায় আসামীরা জেল থেকে জামিনে বেরিয়ে এসে আসামি ইলিয়াস, ইস্রাফিল ও নূর ইসলাম আবারও বাদি পারভীনকে গত ২৫ ডিসেম্বর সকালে তার বাড়ীর সামনে এসে বাদি ও সাক্ষীদের জীবন নাশের হুমকী দেয়। এঘটনায় পারভীন বাদি হয়ে গত ২৬ তারিখে ডুমুরিয়া থানায় একটি সাধারন ডায়েরী করে। এ সময় উপস্থিত ছিলেন পারভীন, আরসাফ গাজী, মোঃ মওদুদ গজী,  মাসুম গাজী, নাসিম গাজী, সিরাজ গাজী প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET