, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা খান নজরুল ইসলাম আর নেই।




ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা খান নজরুল ইসলাম আর নেই।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১০ ২০২৩, ০১:০৬ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম আর নেই (ইন্না-লিল্লাহ.. রাজেউন)। শনিবার সকালে ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি মারা যান। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, ডুমুরিয়া সদরের মরহুম আলহাজ্ব খান মোহাম্মাদ আলীর বড় ছেলে খান নজরুল ইসলাম(৭০) বৃহস্পতিবার দিবাগত মধ্যে রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য ঢাকার একটি সরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী , দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেলে বাদ আসর আরাজি ডুমুরিয়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়। এসময়  জানাজায় উপস্থিত ছিলে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ , সহ সভাপতি বিএম আব্দুস ছালাম , মোস্তফা কামাল খোকন , শেখ কামরুজ্জামান জামাল,
সরদার আবু সালেহ , ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন , ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ , ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম , খুলনা সদর থানা আওয়ামীলীগ সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ারদা প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET