, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবি,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মুছাব্বির আর নেই




গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবি,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মুছাব্বির আর নেই

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২৩, ২১:১৯ | 903 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রবীণ রাজনীতিবীদ, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি,শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান  এম এ মুছাব্বির আর নেই। গতরাত্রে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি —— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
গতকাল বুধবার সকাল ৮ ঘটিকার সময় জামেয়া ইসলামিয়া খাসদবির মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত মুসল্লিয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মরহুমের ভাগিনা কামাল উদ্দিন ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নজমুল ইসলাম।
একইদিন বাদ জোহর  বেলা ২ ঘটিকার সময় মরহুমের নিজ এলাকা শরীফগঞ্জ ইউনিয়নের কদুপুরের ২য় দফা জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা।
জানাজায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন- জাসদের কেন্দ্রীয় নেতা লোকমান আহমদ,ফয়সাল আহমদ চৌধুরী, সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজদের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী,বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ চৌধুরী, শাবিপ্রবির ডেপুটি রেজিস্টার আহমদ মাহবুব ফেরদৌস, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি মাহফুজ আহমদ চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET