৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মোল্লাহাটের সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২ আহত ৩

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০২৪, ০১:৫৩ | 764 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। দূ্র্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট এলাকায়। আহতদের গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক রয়েছে।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় তারেক (চালক) এবং একই উপজেলার তুজারভাঙ্গা গ্রামে রিয়াদ (যাত্রী)। গুরুতর আহতের নাম হাবিবুর বলে জানা গেছে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশের ওসি শেখ নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করে।  ওই গাড়িতে পাঁচ জন আরোহী ছিলেন। ঘটনাস্থলে চালক সহ এক যাত্রী নিহত হন। আহত আরো তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET