২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বেনাপোল বন্দর দিয়ে প্রথম সাড়ে ৩৭ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২৫, ১৩:০১ | 716 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ৩৭ টি রপ্তানি কারক প্রতিষ্ঠানকে ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। যার প্রথম দিনে ৮ টি ট্রাকে ৩৭ টন ৪৬০ কেজি ভারতে রপ্তানি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১ টার সময় ইলিশের প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।

এদিকে সরকার নির্ধারিত প্রতি কেজি ইলিশ ভারতে রপ্তানি মূল্য ধরা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডালার। যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ইলিশ রপ্তানি মূল্য দাড়ায় ১৫৬৩ টাকা।

এছাড়া ভারতে ইলিশ রপ্তানি করতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনিয় কাগজপত্র দাখিল করেছে সিএন্ডএফ এজেন্ট রাহাত ট্রেড লিমিটেড বেনাপোল । বাংলাদেশ থেকে ভরতে ইলিশ রপ্তানি কারক প্রতিষ্ঠান মেসার্স সততা ফিস বেনাপোল। ভারতের আমদানি কারক প্রতিষ্ঠান কলকাতার জয় শন্তসী মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান।

ইলিশ রপ্তানিতে সহায়তাকারী সিএন্ডএফ এজেন্ট রাহাত ট্রেড লিমিটেডের স্বত্বাধিকারীরা জিয়াউর রহমান জিয়া জানান, আজ (১৬ সেপ্টেম্বর) বিকেলে মৎস অধিদপ্তর থেকে ভরতে ইলিশ রপ্তানিতে ৩৭ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। যার প্রথম দিনে রাত ১ টার সময় ৮ টি ট্রাকে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। পর্যায়ক্রমে আরো ইলিশ রপ্তানি করা হবে বলে তিনি জানান।

ইলিশ রপ্তানি কারক প্রতিষ্ঠান সততা ফিসের সত্বাধিকারী সাহাদুর রহমান খোকন জানান, সরকার তার প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির জন্য অনুমোদন দেয়। যার প্রথম দিনে ৩০৬০ কেজি( ৩ মেট্রিক টন) ইলিশ ভারতে রপ্তানি করেছে। সরকার আগামী ৫ অক্টোবর পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি সময় নির্ধারন করে দিয়েছে। এবং এ নিদিষ্ট সময়ে মধ্যে বাকি ৩৬ টন ৯৪০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করবে বলে তিনি জানান।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, সরকার দূর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির জন্য ৩৭ টি রপ্তানি কারক প্রতিষ্ঠানকে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। যার প্রথম দিনে একটি রপ্তানি কারক প্রতিষ্ঠান প্রথম দিনে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করেছে। এছাড়া আজ ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ২০ দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির সময় নির্ধারন করে দিয়েছে বলে জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET