১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • নাঙ্গলকোটের লক্ষীপদুয়া দূরন্ত স্পোটিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত




নাঙ্গলকোটের লক্ষীপদুয়া দূরন্ত স্পোটিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০২৫, ০৪:২৬ | 756 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষীপদুয়া দূরন্ত স্পোটিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকালে লক্ষীপদুয়া রহমতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ‎নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য হাবিবুর রহমান মিনারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহ আলম। প্রধান বক্তা ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জামাল হোসেন মজুমদার।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শিবপুর ইয়াং স্টার ক্লাব বনাম লক্ষীপদুয়া ক্রীড়া সংঘ। খেলায় ট্রাইবেকারে ৩-১ গোলে বিজয়ী হয়েছেন শিবপুর ইয়াং স্টার ক্লাব।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি সাবেক মেম্বার আবুল কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, কোষাধ্যক্ষ ইউছুফ মোল্লা, প্রচার সম্পাদক আবু বক্কর, শ্রম বিষয়ক সম্পাদক আজাদ কন্ট্রাক্টর, বিএনপি নেতা আর্মি আবুল কালাম, ডুবাই প্রবাসী মোহাম্মদ সাদ্দাম, নূর আহম্মেদ, পেরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ জহির, ব্যবসায়ী ফারুক সওদাগর, স্বপন সওদাগর, সমাজসেবক নুরুল আলম নুরু, ব্যবসায়ী নাছির উদ্দিন পিন্টু, সমাজসেবক গোলাপ হোসেন সোহাগ, বাহরাইন প্রবাসী আব্দুর রহমান, মোহাম্মদ মাছুম, ব্যবসায়ী মাইন উদ্দিন সওদাগর, ডুবাই প্রবাসী হায়াতুন নবী, মোহাম্মদ জামাল, মোহাম্মদ সবুজ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET