, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • রামগঞ্জে আবুল খায়েল টোবাকো ডিলার অফিসে দুর্র্ধষ চুরি ॥১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ॥




রামগঞ্জে আবুল খায়েল টোবাকো ডিলার অফিসে দুর্র্ধষ চুরি ॥১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ॥

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২৫, ২০:৩৪ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামগঞ্জে আবুল খায়েল টোবাকোর একটি ডিলার পয়েন্টে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সোনাপুর কলাবাজার সংলগ্ন মোহাম্মদ মিয়ার ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিলার অফিসে এ ঘটনা ঘটে।
ডিলার শ্রীনাথ বনিকের নাতি সুমিত প্রসাদ বনিক জানান, প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অফিসের কাজ শেষ করে তিনি বাড়ি ফিরে যান। গতকাল মঙ্গলবার সকালে অফিস খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান অফিসের তালা ভাঙা এবং অফিস থেকে ৩৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, প্রায় ৫ লক্ষাধিক টাকার সিগারেট এবং নগদ ৫৪ হাজার টাকা চুরি হয়েছে। এতে মোট ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অফিসের জানালার গ্রীল ভাঙা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা জানালা দিয়ে অফিসে প্রবেশ করে ছাদের মাধ্যমে মালামাল নামিয়ে নিয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে সকালে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে রামগঞ্জ থানার উপপরিদর্শক সাব্বির হোসেন জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET