, , ,

শিরোনামঃ-




রাজশাহীর পদ্মারচরে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ ও নৌকা জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২৫, ২১:০২ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পদ্মার চরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় গঙঘঙএঙখউ কফ সিরাপ, ইজঙঘঈঙঋ-ঈ কাশির সিরাপ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় দামকুড়া থানাধীন সোনাইকান্দি পদ্মারচর সীমান্ত থেকে এসব ভারতীয় কফ সিরাপ ও নৌকা জব্দ করেন রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ সোনাইকান্দি বিওপির সদস্যরা। এ সময় বিজিবির টহল দলকে দেখতে পেয়ে চোরাকারবারিরা নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় ১৯৩ বোতল নিষিদ্ধ ভারতীয় গঙঘঙএঙখউ কফ সিরাপ এবং ৫ বোতল ইজঙঘঈঙঋ-ঈ কাশির সিরাপ ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত নিষিদ্ধ কফ সিরাপ ও নৌকাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET