১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৭

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৯ ২০২৬, ২৩:২৮ | 615 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৭ জন মাদক কারবারীকে করেছে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) দিনগত রাত পৌনে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে রাজপাড়া থানা, শিরোইল পুলিশ ফাঁড়ি, বোয়ালিয়া থানা, কাশিয়াডাঙ্গা থানা, কেশবপুর পুলিশ ফাঁড়ি ও কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বর্ণালী মোড় এলাকার রিপনের ছেলে হৃদয় (১৯), একই থানার পাঠানপাড়া এলাকার মৃত নিমরোজ আলীর ছেলে মোঃ সাব্বির হোসেন ওরফে রাসেল (৩৭), কাশিয়াডাঙ্গা বাগানপাড়া এলাকার মৃত পাঞ্জাব ওরফে পানুর ছেলে সুরমান আলী (৩০), দামকুড়া থানার হরিপুর বনপাড়া এলাকার মৃত আক্তার আলীর ছেলে মোঃ সাজমুল হক সাজু (৩২), সুজানগর শিল্পীপাড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ আজিমুদ্দিন (৫৫), কাটাখালী থানার কাকাইলকাটি গ্রামের জয়দুল ইসলামের ছেলে মোঃ সম্রাট (২২) ও গোদাগাড়ী উপজেলার কামারপাড়া গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে মোঃ জাহিদ হাসান জনি (২২)।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতার আজিমুদ্দিনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানা ও পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে।
এ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থান গুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET