, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা জামান




অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা জামান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২৬, ২২:১৫ | 615 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া ব্যবসায়ীদের খোঁজখবর নিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান। এ সময় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমাজের বিত্তবান ও বিভিন্ন মানবিক সংগঠনকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানপাট পরিদর্শন করেন তিনি। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের লোকসানের পরিমাণ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

মির্জা মোস্তফা জামান বলেন, আগুনে ব্যবসায়ীরা তাঁদের সারা জীবনের সঞ্চয় ও জীবিকার অবলম্বন হারিয়েছেন। এই কঠিন সময়ে তাঁদের একা ফেলে রাখা যাবে না। দ্রুত ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চন্দ্রকোনা বাজারে ভয়াবহ আগুনে প্রায় সব দোকান পুড়ে যায়। এতে ব্যাপক আর্থিক ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরিদর্শনকালে জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল এবং জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে মনজুরুল আলম, বিল্লাল, আক্তার হোসেন, আকবর আলী, ফরিদুল ইসলাম ও গোলাপ হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET