, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চার মাসে চারবার শ্রেষ্ঠ ওসি সাফল্যের স্বীকৃতি পেলেন সিরাজগঞ্জ সদর থানার রাকিবুল হাসান




চার মাসে চারবার শ্রেষ্ঠ ওসি সাফল্যের স্বীকৃতি পেলেন সিরাজগঞ্জ সদর থানার রাকিবুল হাসান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২৬, ২০:০৫ | 602 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় টানা চার মাস সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে সম্মাননা দেওয়া হয়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং মাদকবিরোধী কার্যক্রমে দক্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে রাকিবুল হাসানকে অক্টোবর মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। এর আগে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা অর্জন করেন। ফলে টানা চার মাস এই স্বীকৃতি পেলেন তিনি।

সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় ওসি মো. রাকিবুল হাসান বলেন, পুলিশ সুপারের দিকনির্দেশনা, জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং সদর থানা পুলিশের দক্ষ সদস্যদের নিরলস প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET