, , ,

শিরোনামঃ-




আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক ৫

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০১৮, ১৮:৩৭ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আবুল কাশেম,আশুলিয়া থেকেঃ- আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের জামগড়ার ছয়তলা এলাকা থেকে গত শনিবার রাত প্রায় ১১.৩০মিনিটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত সদস্যকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
আটককৃতরা হলো, বরিশাল জেলা সদরের চন্ডিচর গ্রামের মোহরাক হোসেনের ছেলে রাসেল হাওলাদার (২৭)। সে আশুলিয়ার জামগড়া এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। বরিশাল জেলার দেলোয়ারের ছেলে সাফায়েত (২৫), ধামরাই উপজেলার জামসিং এলাকার জসিম মিয়ার ছেলে হালিম (২৫), ঝালকাঠি জেলা সদরের তালুকদার পাড়া আনিছ মিয়ার ছেলে সিরাজ (২৫)। সে জামগড়া দীপুর মিয়া বাড়ির ভাড়াটিয়া, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বড় মাঠিয়া গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে রোমান রানা(২৬)।
আশুলিয়া থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান জানান, ডাকাত সদস্যরা ছয়তলা এলাকার একটি ঘরে বসে বাসা বাড়িতে ডাকাতির পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছেলো। এসময় টের পয়ে আশুলিয়া থানা পুলিশ ঘরটি ঘিরে তাদেরকে আটক করে ফেলে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা হয়েছে বলে জানা যায়। তাদেরকে তল্লাশী করে দেশীয় অস্ত্র ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET