, , ,

শিরোনামঃ-




মুকসুদপুরে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০১৮, ২১:০২ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি:- গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য সাগর শেখ (৩০) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
মুকসুদপুর থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাতে
গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এসআই শাহ্ জামাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলা রথখোলা পরিত্যক্ত ইটভাটার কাছে থেকে একই উপজেলার গুনহার গ্রামের মালেক শেখের ছেলে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য সাগর শেখকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দেশী তৈরী ১ টি ওয়ান শুটার গান (এলজি), একটি উন্নত মানের খেলনা পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি ধারালো ছুরি উদ্ধার করে। তার নামে ডাকাতি প্রস্তুতি ২ টি, ডাকাতি ১ টি, চুরি ৩ টি, মাদক ২ টি. অস্ত্র ১ টি মামলা রয়েছে। এব্যাপারে মুকসুদপুর থানায় একটি অস্ত্র মামলা দায়ের হয়েছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET