১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বরিশালে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০১৮, ২২:১৫ | 1067 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- বরিশাল নগরীর হাসপাতাল রোডের জেলে বাড়ির পোল মোড়ে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর হোসেন সরদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে নগর গোয়েন্দা পুলিশের এসআই হেলালুজ্জামানের নেতৃত্বে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশ বাড়িয়া ইউনিয়নের চর হোসনাবাদ গ্রামের ইদ্রিস আলী সরদারের ছেলে। তিনি নগরীর সিএন্ডবি রোডের বৈদ্যপাড়া এলাকার মনির মিয়ার বাসায় ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। এসআই হেজলালুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তার দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসআই হেলাল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET