২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে কনকাপৈত সত্যসেনা ক্লাব আয়োজিত রৌপ্য কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে কনকাপৈত সত্যসেনা ক্লাব আয়োজিত রৌপ্য কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০১৮, ২১:৩৭ | 939 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত মধ্যমপাড়া সত্যসেনা ক্লাব কর্তৃক আয়োজিত রৌপ্যকাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলায় হিঙ্গুলা শেখ রাসেল ক্রীড়া চক্রকে পরাজিত করে আলহাজ্ব মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের পরীক্ষার্থীরা চ্যাম্পিয়ান হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল। ক্লাবের উপদেষ্টা রাশেদুল আলম সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভ. ম আফতাবুল ইসলাম, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব শাহ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাষ্টার ওয়ালী উল্যাহ। ক্লাবের ক্রীড়া সম্পাদক কাজী তানিমে পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার মোঃ হোসেন ভুট্টু, ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বাদল পাটোয়ারী, উপদেষ্টা হাবিব মুন্সি, রিপন পাটোয়ারী, কাজী রবিন, ক্লাবের সভাপতি মুন্সী মুরাদ, সাধারণ সম্পাদক সফিউল আলম ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক আরমান ভূঁঞা, অর্থ সম্পাদক এয়াছিন পাটোয়ারী, সহ অর্থ সম্পাদক রোহিত পাটোয়ারী, প্রচার সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, সদস্য বাবু, অপু, আবদুর রহমান, সৈকত, ই¯্রাফিল, ইশাত, ইমন, নাহিদ, সিফাত, তাসলিম, ইমন, মারুফ, বাপ্পী, সৌরভ ও নাজিমসহ বিপুল সংখ্যক দর্শক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET