দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি:
ভাষা শহীদ আবদুস সালামের ৬৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দাগনভূঞা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ৭ এপ্রিল শনিবার সকাল ১০.০০ টায় দাগনভূঞা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় সকলকে অংশগ্রহণের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ।
উল্লেখ্য, দাগনভূঁঞা উপজেলার সালামনগরে (সাবেক লক্ষণপুর) জন্মগ্রহণকারী ভাষা শহীদ আবদুস সালাম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় ১৪৪ ধারা ভেঙ্গে বিক্ষোভে অংশ নেন। পরে ছাত্র-জনতার উপর পুলিশ এলোপাথাড়িভাবে গুলি চালালে আবদুস সালাম গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯৫২ সালের ৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।
Please follow and like us:









