বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ
নওগাঁর বদলগাছীতে হিরোইন ও ইয়াবাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে ৫ মে শনিবার দুপুর পৌনে ২টায় উপজেলার জগপাড়া গ্রামে এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এক অভিযান চালিয়ে ০.৪০ গ্রাম হিরোইন এবং ২০ পিছ ইয়াবাসহ আক্কেলপুর উপজেলার আক্কেলপুর গ্রামের মোঃ সামসুল হকের পুত্র সাদ্দাম হোসেন (২৮) এবং হাসতা বসন্তপুর গ্রামের মৃত মসলেম উদ্দীনের পুত্র সহিদ হোসেন (৪৫) কে আটক করে থানায় নিয়ে আসে। তাদের নামে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করে।
Please follow and like us:









