, , ,

শিরোনামঃ-




মুকসুদপুরে স্ত্রীর পরকীয়া প্রেমে স্বামী বাধাঁ দেয়ায় স্ত্রীর আত্মহত্যা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ১৩ ২০১৮, ২২:১৫ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর পরকীয়া প্রেমে স্বামী বাধাঁ দেয়ায় দুই সন্তানের জননী স্ত্রী শিউলি রায় (৩৮) বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার কলিগ্রাম চর গ্রামে।
পুলিশ, পারিবারিক ও এলাকাবাসি সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার কলিগ্রাম চর গ্রামের সমির রায় (বৈরাগী) এর স্ত্রী দুই সন্তানের জননী শিউলি রায়কে দেশের বাড়িতে রেখে কাঠ মিস্ত্রির কাজ করার জন্য দীর্ঘদিন যাবত ঢাকায় বসবাস করে। এ সুযোগে স্ত্রী শিউলি রায় পার্শ্ববর্তী জনৈক এক ব্যক্তির সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ ঘটনা নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝড়গা হতো। এরই জের ধরে রোববার রাতে স্বামী সমির রায়ের সাথে স্ত্রী শিউলি রায়ের মোবাইলে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এতে স্ত্রী শিউলি রায় ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে সবার অজান্তে বিষপান করে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে । এব্যপারে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরন করেছি, রির্পোট হাতে পেলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET