, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় বিএনপি প্রার্থীর প্রচার গাড়ীতে হামলা, গাড়ী-মাইক ভাংচুর, আহত-১

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০১৮, ১৯:৪৩ | 1062 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ
শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ফেনী-১ আসনের বিএনপি প্রার্থীর মুন্সি রফিকুল আলম মজনুর ধানের শীষের প্রচার গাড়ী ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময় প্রচারনা মাইক ও সিএনজি গাড়ীর গ্লাস ভেঙ্গে প্রচারে নিয়োজিত কর্মীকে আহত করেছে বলে অভিযোগ করে প্রচারকর্মী রিয়াজ উদ্দিন (২২)। ভাংচুরকৃত সিএনজি গাড়ীর চালক নুর হোসেন অভিযোগ করে বলে, ভাংচুরকারীদের একজন আপেল প্রতীকের নির্বাচনী প্রচারনার গাড়ী চালক। চালক আমাকে গাড়ী থামাতে বলে। পরে অন্য দুইজন লোক লাঠি দিয়ে গাড়ী আঘাত করে। তবে ভাংচুরকারীদের নাম জানানাই বললেন চালক নুর হোসেন। ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া উপজেলা আ’লীগ অফিসের বিপরীতে থাকা হাজী আহছান উল্যাহ মার্কেটের সামনে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET