, , ,

শিরোনামঃ-




অরুয়াইল সিএনজি স্টেশনে পল্লী বিদ্যুতের অকেজো খুঁটি!

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ১৩:৫৩ | 1000 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরাইল উপজেলা অরুয়াইল সিএনজি স্টেশনে পল্লী বিদ্যুতের অকেজো এই খুঁটিটি কয়েক বছর যাবৎ নীরব ঘাতক হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে। মৌখিকভাবে বারবার অবগত করা হলেও খুঁটিটি সরানোর কোন উদ্যোগ নেয় নি কর্তৃপক্ষ। এই অকেজো খুঁটিতে ধাক্কা লেগে প্রতি সপ্তাহে এক/দুইটি ছোটখাটো দূর্ঘটনা হয় বলে জানায় স্থানীয় দোকানদাররা। মঙ্গলবার(৩ ডিসেম্বর )সরেজমিনে ঘুরে দেখা যায়, অরুয়াইল উত্তর বাজারে চার রাস্তার মোড়ে সিএনজি স্টেশনের প্রায় মাঝ বরাবর তার সংযোগ বিহীন একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এই খুঁটিটির কারণে যানবাহন ও সাধারণ মানুষ মারাত্মক দুর্ঘটনার শিকার হবে। তাই দ্রুত খুঁটিগুলো অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।এ ব্যাপারে অরুয়াইল পল্লী বিদ্যুত অফিসের ইনচার্জ মিজানুর রহমান জানান, আমি গত কয়েক দিন পূর্বে অরুয়াইল অফিসে জয়েন্ট করেছি। খুঁটিটি সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, সিলেট-ঢাকা মহাসড়কের মধ্যে স্থাপিত একটি বৈদ্যুতিক খুঁটি নিয়ে হবিগঞ্জের সন্তান আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল ইসলাম সুমন ফেসবুকে লাইভ প্রচারের পর তা রাতারাতি অপসারণ করা হয়। এ সংক্রান্ত ব্যাপারে তিনি উচ্চ আদালতে একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে সারাদেশে সড়কের মধ্যে স্থাপিত সব খুঁটি অপসারণের জন্য নিদের্শ দেয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET