১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আগৈলঝাড়ায় ডাক্তার সংকটের কারনে পাঁচ লক্ষাধিক লোকের চিকিৎসা সেবা ব্যাহত।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০১৯, ১৭:২৬ | 925 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস এম শামীম,আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ডাক্তার সংকটের কারনে প্রায় পাচঁলক্ষাধিক লোকের চিকিৎসক সেবা ব্যাহত হচ্ছে। ৫০ শয্যার এই হাসপাতালে নানা সমস্যার মধ্যেও চিকিৎসকের তীব্র সংকটে স্বাস্থ্য সেবা ব্যহত হবার কথা জানিয়েছেন হাসপাতাল আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক সংকটের কারণে তিন লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলা ছাড়াও পাশ্ববর্তী গৌরনদী উপজেলার পশ্চিমাংশ, উজিরপুরের উপজেলার উত্তরাংশ ও কোটালীপাড়া উপজেলার পূর্বাংশের লোকজন নিয়ে অন্তত পাঁচলক্ষাধিক লোকের চিকিৎসা সেবা দিতে হচ্ছে এই হাসপাতালটিতে। জনগনের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা প্রদানের জন্য স্বাধীনতাত্তোর সরকার ১৯৭২ সালে উপজেলার গৈলা এলাকায় ৩১শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপে¬ক্স প্রতিষ্ঠিত হয়। এরপর ২০০৪সালে ৩১ শয্যার ওই স্বাস্থ্য কমপে¬ক্সটিকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়। ৫০শয্যার হাসপাতালটিতে চিকিৎসকের পদ রয়েছে ২১টি। এছাড়াও ৫টি ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্রের (সাব সেন্টার) দায়িত্বে থাকার কথা ৫জন চিকিৎসকের। সবমিলে উপজেলা মোট ২৬জন চিকিৎসকরের পদ থাকলেও ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে নেই কোন চিকিৎসক। হাসপাতালে ২১টি চিকিৎসক পদের বিপরীতে ডাক্তার রয়েছেন মাত্র পাচঁজন। এরমধ্যে ইউএইচএএফপিও হিসেবে অফিসিয়াল দায়িত্বে রয়েছেন সদ্যযোগনকারী ডা.লোকমান হাকিম। এ ছাড়াও হাসপাতালে ডাক্তার রয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বকতিয়ার আল মামুন, ডা.মামুন মোল¬া, ডা.সৈকত জয়ধর ও ডা.তানভীর আহাম্মেদ। হাসপাতাল প্রধান ইউএইচএএফপিও থাকেন সব সময় প্রশাসনিক কাজে ব্যস্ত। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. বকতিয়ার আল মামুনের উপর নির্ভর করে চলছে হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। চিকিৎসক সংকটের কারনে পয়সা সাব সেন্টারের ডাক্তার তানভীরকে হাসপাতালে থাকতে হচ্ছে। ডাক্তার সংকটের কারনে হাসপাতালের চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মো. মোস্তফা হাসান। তিনি হাসপাতালের সকল সমস্যা জেনে গেলেও কার্যত তার ওই সফর জনগনের কোন কাজেই আসেনি। যুগের পর যুগ হাসপাতালে চিকিৎসকের পদ শুন্য থাকলেও এই হাসপাতালে দেয়া হয়নি কোন চিকিৎসক। হাসপাতাল ঘুরে দেখা গেছে, রোগীদের জন্য সরকারী বরাদ্দের অর্ধেক টাকার খাবার দেয়া হলেও খাবারের মান মোটেও সন্তোষ জনক নয়। বিষয়টি উইএইচএএফপিওকে অবহিত করলে কিছুদিন খাবারের মান ভাল করেন ঠিকাদার। কয়েকদিন পর আগের মত হয়ে যায়। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. বকতিয়ার আল মামুন সাংবাদিকদের জানান, উধ্বর্তন কতৃপক্ষের কাছে ডাক্তারের জন্য জানানো হয়েছে। তারা জানান সরকার থেকে ডাক্তার নিয়োগ দেয়া হলে আগৈলঝাড়া হাসপাতালে ডাক্তার সংকট থাকবেনা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET