, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • আগৈলঝাড়ায়  বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু




আগৈলঝাড়ায়  বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০১৯, ০৭:৪২ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃবরিশালের আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে বেড়াতে এসে বিদ্যুতায়িত হয়ে তুষার কুমার বৈদ্য নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। থানা সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার বাহাদুরপুর গ্রামের আত্মীয় নৃপেণ রায়ের বাড়িতে বিয়ের নিমন্ত্রনে আসে সীমান্তবর্তী গৌরনদী উপজেলার বাকাই গ্রামের তপন কুমার বৈদ্যের ছেলে তুষার কুমার বৈদ্য (১৬)। বৃহস্পতি বার সকালে ওই বিয়েতে সাজানো ডেকারেটরের লাইটিং খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয় লোকজন তুষারকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বখতিয়ার আল মামুন তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET